This content was last updated on: Friday, August 22, 2025 at 02:20 PM
NID-Required Documents
Content: Pages
জাতীয় পরিচয়পত্র (NID) আবেদনের ধাপ ও প্রয়োজনীয় তথ্য
ধাপ ১: অনলাইন আবেদন: আবেদন করতে হবে: https://services.nidw.gov.bd/nid-pub
ধাপ ২: অনলাইন অ্যাপয়েন্টমেন্ট: আবেদন জমা দেওয়ার পর একই ওয়েব লিংক থেকে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ধাপ ৩: বায়োমেট্রিক এনরোলমেন্ট: টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নির্ধারিত তারিখ ও সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান, ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে।
আবেদনকারীদের আনতে হবে:
- বয়স প্রমাণের জন্য একাডেমিক সনদ (এসএসসি/জেএসসি/পিএসসি, যদি থাকে)
ধাপ ৪: প্রস্তুতি ও সংগ্রহ
- আবেদন শেষে আবেদনকারী একটি এনরোলমেন্ট স্লিপ পাবেন।
- কার্ড প্রস্তুত হলে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
- দূতাবাস বাংলাদেশ থেকে কার্ড প্রাপ্তির পর সরবরাহ করবে।
- জাতীয় পরিচয়পত্র (NID) আবেদন বা প্রক্রিয়া বাবদ কোন ফি প্রদান করতে হবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- দূতাবাসে শুধুমাত্র নতুন জাতীয় পরিচয়পত্র (NID) আবেদনের জন্য গ্রহণ করা হবে;
- দূতাবাসে NID সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।
- আবেদনপত্র পূরণের জন্য বাংলা (নিকষ ফন্ট) ও ইংরেজি উভয় ফন্ট প্রয়োজন;
- আবেদনপত্রে যোগাযোগের জন্য দেয়া বিদেশী নম্বরের ক্ষেত্রে WhatsApp নম্বর ব্যবহার করবেন;
- মিথ্যা তথ্য প্রদান দণ্ডনীয় অপরাধ।
এছাড়াও, স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাচন অফিস কর্তৃক যাচাইয়ের জন্য নিম্মোক্ত অতিরিক্ত ডকুমেন্ট দূতাবাসে/ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে:
- বয়স প্রমাণের জন্য একাডেমিক সনদ (এসএসসি/জেএসসি/পিএসসি, যদি থাকে)
- পিতা-মাতার এনআইডি / মৃত্যু সনদ;
- ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট (যদি থাকে);
- বিয়ের সনদ ও জীবনসঙ্গীর এনআইডি (যদি থাকে);
- জাতীয়তা সনদ (কাউন্সিলর/চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক);
স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি (পরিবারের যে কারও নামে হতে পারে)।