Welcome to the Embassy of Bangladesh, Tokyo


16 / 08 / 2026, 07:07 am

This content was last updated on: Wednesday, April 8, 2026 at 10:11 AM

E-passport Required Documents, Fees & Bank Account

Content: Pages

ধাপ ১ঃ অনলাইন আবেদনঃ আবেদন ফর্ম পূরণ করতে হবে (https://www.epassport.gov.bd/onboarding)

ধাপ ২ঃ অনলাইন এপয়েন্টমেন্টঃ আবেদন জমা দেয়ার পর একই ওয়েবলিংক থেকে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য এপয়েন্টমেন্ট নিতে হবে

ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহঃ

১। অনলাইন আবেদন পত্রের কপি (আবেদন পত্রের লিঙ্ক https://www.epassport.gov.bd )

২। অনলাইন জন্ম সনদের কপি/এন এই ডি কপি

৩। পুরাতন এমআরপি পাসপোর্টের কপি

৪। ওরিজিনাল এম আর পি পাসপোর্ট (ওরিজিনাল পাসপোর্ট না থাকলে পাসপোর্ট হারানোর পুলিশ রিপোর্টের মুল কপি)

৫। আবেদন ফী জমাদানের মুল রসিদ।

৬। নুতন করে বিবাহিত ( Married) সংযুক্ত করতে হলে স্পাউজ (Spouse) এর অনলাইন জন্ম সনদের কপি/এন এই ডি কপি এবং বিবাহিত সনদের কপি।

৭। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে 2L সাইজের রঙ্গিন( ল্যাব প্রিন্ট White(সাদা)/ Gray ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।


বাংলাদেশ প্রদত্ত বাচ্চার ডিজিটাল/অনলাইন জন্মসনদের কপি এবং পিতা ও মাতার পাসপোর্টের অনুলিপি দাখিল করতে হবে। ০৬ বছর বয়সের নিম্নের বায়োমেট্রিক এনরোলমেন্টের প্রয়োজন নেই। সেক্ষেত্রে দূতাবাসে না এসেও ডাকযোগে সকল প্রয়োজনীয় কাগজপত্র ফিরতি লেটারপ্যাকসহ (যোগাযোগ ঠিকানাসহ) দূতাবাসে পাঠাতে হবে।

বিঃ দ্রঃ এম আর পি এবং অনলাইন জন্ম সনদের তথ্য একই হতে হবে।

ই-পাসপোর্টের ফিঃ

ধরণ

পাতা

মেয়াদ

ফি

সাধারণ

৪৮ পাতা৫ বছর১৭,০০০ ইয়েন
৪৮ পাতা১০ বছর২১,০০০ ইয়েন
শিক্ষার্থী৪৮ পাতা৫ বছর৫,০০০ ইয়েন
৪৮ পাতা১০ বছর৮,৫০০ ইয়েন


দূতাবাসের একাউন্ট নাম্বারঃ

Account Name : Embassy of Bangladesh Tokyo Consular

Bank Name : Mitsubishi UFJ Bank (MUFJ)

Branch Name : Kojimachi (Code: 616)

Type of account : Ordinary Bank Account (Futsuu)

Account Number : 0393471

Accessibility

Download Screen Reader